শিরোনামঃ

লামায় মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

মোঃ তৈয়ব আলী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোঃ তৈয়ব আলী
ছবি: মোঃ তৈয়ব আলী

বান্দরবানের লামায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জনসচেতনতামুলক
মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় লামা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ এর সভাপতিত্বে ফাইতং উচ্চ বিদ্যালয় চত্বর থেকে মাদকবিরোধী র‌্যালিটি বের হয়। বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে র‌্যালিটি ইউনিয়েন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী র‍্যালি ও পথসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ  অংশ নেন।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লামা'কে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব মন্তব্য করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, মাদকের বিরুদ্ধে লামা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL