গণভোটের রায় বাস্তবায়ন, নাগরিক জীবনের বিভিন্ন দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে বিশাল নাগরিক সমাবেশে করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) বিকেলে খেলাফত মজলিস বান্দরবান দক্ষিন জেলার উদ্যোগে লামা পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর আল্লামা মাওলানা মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মসলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়্যব হোসেন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারী ডা. মাওলানা শফিকুর রহমান'সহ সংগঠনটির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলেও একই সময়ে অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তারা দ্রুত গণভোটে দেওয়া জনগণের রায় কার্যকর করার দাবি জানান।
সমাবেশে মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অন্যথায়আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করতে বাধ্য হব।
এ সময় তিনি আরো বলেন,গণভোটের রায় উপেক্ষা করা হলে বর্তমান সরকারের পরিণতিও পূর্ববর্তী সরকারের মতো হতে পারে।
সমাবেশে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।