প্রকাশ :: ... | ... | ...

লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে নদীর বিভিন্ন পয়েন্ট ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত ১০টি স্তুপে প্রায় ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ভ্রাম‍্যমাণ আদালতের নেতৃত্ব দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা লঙ্ঘনের দায়ে একটি দোকানের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় দোকানিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, নগদ অর্থ আদায় শেষে আটক ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।