প্রকাশ :: ... | ... | ...

লোহাগাড়ার বড়হাতিয়ায় দূর্বৃত্তের গুলিতে ২ টমটম চালক গুলিবিদ্ধ


সংযুক্ত ছবি

| ছবি: দেলোয়ারের হোসেন রশিদী

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় দূর্বৃত্তের গুলিতে ২ টমটম চালক গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়া গেছে। গতকাল মাগরিবের পর উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনারমোড় এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ টমটম চালকরা হলেন আকিব (২০) ও কাইয়ুম (১৯)। গুলিবিদ্ধ আকিব কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের পুত্র এবং কাইয়ুম চুনতি বড়ঘোনা এলাকার শাহ আলমের পুত্র বলে জানা গেছে । জানা যায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে তাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এব্যাপারে জানতে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।