শিরোনামঃ

লোহাগাড়ায় বজ্রপাতে এক কৃষকের ৩টি গরু মারা গেছে

লোহাগাড়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের দক্ষিণ চাঁন্দা বজ্রপাতে এক কৃষকের ৩টি গরু মারা গেছে।
৭ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২ টায় এ ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত গরু মালিকের নাম আবদুর রহিম। তিনি ওই এলাকার মৃত কবির আহমদ'র পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চাঁন্দা এলাকার কৃষক আবদুর রহিমের ৩টি গরু রাতে গোয়ালঘরে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুগুলো মারা যায়। এতে ওই কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবদুর রহিম জানান, গরুগুলোই ছিল তাঁর আয়ের একমাত্র উৎস। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে গরুগুলো হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। মারা যাওয়া গরুর তিনটির মধ্যে ২ টি তাঁর নিজের এবং আকেটি ভাগা নিয়েছেন। গরুগুলোর আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি প্রাম পুলিশ বাদশা মিয়া জানান, বজ্রপাতে আবদুর রহিমের ৩ টি গরু মারা গেছে। অনেক কষ্টে তিনি গরুগুলো লালন-পালন করেছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL