প্রকাশ :: ... | ... | ...

ডিবেটার্স ফোরাম চুনতির উদ্যোগে ‘জুলাইয়ের জাগরণে’ বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

ডিবেটার্স ফোরাম চুনতি কর্তৃক আয়োজিত ‘জুলাইয়ের জাগরণে’ বিতর্ক প্রতিযোগিতা–২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চুনতির পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি ফাতেমা বতুল (রা.) মহিলা ফাজিল মাদ্রাসা এবং চুনতি হামীম একাডেমি। ডিবেটার্স ফোরাম চুনতির উপদেষ্টা আব্দুল্লাহ কাফির পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার জনাব নুরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান এবং চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ আবিয়াদ মিহদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ ফোরকান উদ্দিন এবং সদস্য মঈনউদ্দীন হাসান রিয়াদ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানান ডিবেটার্স ফোরাম চুনতির সভাপতি এবিএম গোলাম রব্বানী। এ সময় ডিবেটার্স ফোরাম চুনতির সকল সদস্য ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতার ধারাবাহিক কার্যক্রম আগামীকালও চলবে। আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখে প্রতিযোগিতার চূড়ান্ত (ফাইনাল) পর্ব অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।