চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চার যুবককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের প্রক্রিয়া শেষ করেছে পুলিশ। লোহাগাড়া থানার মামলা নং- ২৮ (তারিখ: ২১/০৯/২০২৬) এর অধীনে তাঁদের আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধলিবিলা এলাকার আবু সুফিয়ান এর পুত্র আঃ আল নোমান(২০), একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম বাঘমুড়া এলাকার সোলতান আহম্মদ এর পুত্র ওমর ফারুক(২৫) ও একই এলাকার মোহাম্মদ মহসিন এর পুত্র জহিরুল ইসলাম টিপু(২৪) এবং আমিরাবাদ ইউনিয়নের হাজিরপাড়া ৫নং ওয়ার্ড মল্লিক ছোবাহান এলাকার সাহাদুল আলম এর পুত্র রাজিবুল হাসান(১৯)। লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।