| ছবি: সংগ্রহীত
দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) কাজী আফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, সন্দ্বীপ থানার এসআই মোস্তাফিজুর রহমান, সোনালী সন্দ্বীপ একতা সংঘের সভাপতি মাহফুজুর রহমান সুমন এবং বই চিন্তার আহ্বায়ক নজরুল নাঈম। অনুষ্ঠানে বক্তারা তরুণদের মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান। দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের সভাপতি শোয়াইব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।