প্রকাশ :: ... | ... | ...

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ এর বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

সন্দ্বীপের স্বনামধন্য বিদ্যাপিঠ মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ এর বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৬ মে '২৬ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন আলী'র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতি হিসাবে প্রাক্তন ছাত্র পরিষদ আহবায়ক রাজিবুল আহসান সুমন অনলাইনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। সভাপতির উদ্ভোধনী বক্তব্য শেষে রাজিবুল আহসান সুমন যুগ্ম আহবায়ক অধ্যাপক সামসুল কবির শামিমকে অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব প্রদান করেন। সাধারন সভায় সদস্য সচিব ফোরকান উদ্দিন রিজভী সংগঠনের বিগত দিনের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। পরে সদস্য সচিব ফোরকান উদ্দিন রিজভী'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাষ্টার আফছার উদ্দিন রাজু, শোক প্রস্তাব পাঠ করেন আবু হায়দার। এতে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: নাছির উদ্দিন, মো: আবদুল ওয়াজেদ, সামছুল আলম, এডভোকেট সলিম উল্ল্যা, অধ্যাপক খালেদ মাহামুদ সলিমউল্ল্যা সেলিম, শোয়াইব উদ্দিন হায়দার, মো: মোমেন। সাধারন সভায় গঠনতন্ত্র উপপরিষদ কর্তৃক উপস্থাপিত গঠনতন্ত্র সংশোধনী সর্ব সম্মতিক্রমে অনুমোদন হয় এবং সেই মোতাবেক আগামী ৩ বছরের জন্য অধ্যাপক খালেদ মাহমুদ কে সভাপতি ও ফোরকান উদ্দিন রিজভী কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি অধ্যাপক শামসুল কবির শামীম, সহ-সভাপতি মুহাম্মদ আফছার উদ্দিন রাজু, সহ-সভাপতি মোঃ সলীমুল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল মূলক শিপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ মোমেন , কোষাধ্যক্ষ আবু হায়দার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাকসুদের রহমান পারভেজ , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ খান সবুজ , সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল সিদ্দিকী রনি, দপ্তর সম্পাদক সিরাজুল মাওলা কামাল , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অপু ইব্রাহিম, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া তসলিম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ- আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক কাদেরী কিবরিয়া মান্না, স্কুল উন্নয়ন বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলী, প্রাক্তন ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সমীর, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা বেগম চম্পা। কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন- রাজিবুল আহসান সুমন, ইঞ্জিরিয়ার মোক্তাদের মাওলা সেলিম, আক্তারুজ্জামান সুজন, খন্দকার শামীম আহমেদ রাজী, মোহাম্মদ আলমগীর (আলিম), মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, সাইফুল আলম, রেজাউল করিম রিয়াদ, রাকিবুল হাসান রনি।