প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে গসাসের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: ইলিয়াছ সুমন

গণতীর্থ সাহিত্য সংঘ (গসাস)-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. জাহেদুল মাওলা। মগধরা কলেজের প্রভাষক মহিউদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নাজির আহম্মেদ, আজিমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, পূবালী ব্যাংক আকবর হাট শাখার ব্যবস্থাপক এরশাদ উল্ল্যাহ, সোনালী ব্যাংকের কর্মকর্তা মোকারম রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংবাদিক চারু মিল্লাত এবং প্রভাষক নুরুল আহাদসহ অন্যান্যরা। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এবি কলেজের শিক্ষার্থী মোবারক হোসাইন, দ্বিতীয় স্থান অর্জন করেন জি এম ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী ছুমাইয়া বেগম এবং তৃতীয় স্থান লাভ করেন এবি কলেজের শিক্ষার্থী সায়েলা ইসলাম শিউলী। বক্তারা বলেন, সাহিত্যচর্চা মানুষের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। তারা গণতীর্থ সাহিত্য সংঘের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।