প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে জামায়াত কর্মির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


সংযুক্ত ছবি

| ছবি: ইলিয়াছ সুমন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের কর্মী হাফেজ কামরুল হাসানের ওপর কথিত যুবদল সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মুরাদ হোসাইন, উপজেলা তরবিয়ত সেক্রেটারি মোহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, পেশাজীবী বিভাগের সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাবসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।