| ছবি: ইলিয়াছ সুমন
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার তালতলী বাজার এলাকায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সন্দ্বীপ পৌরসভার সার্বিক সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পিডিবি অফিস সংলগ্ন খালের পাশে প্রায় ২০ শতক সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়েছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সন্দ্বীপ পৌরসভার প্রসাশক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার নক্সাকার রবিউল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা প্রশাসন জানায়, সরকারি খাস জমি ও খাল দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।