প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে বইচিন্তার ‘ক্লিন টু গ্রীণ ক্যাম্পেইন’ উদ্বোধন


সংযুক্ত ছবি

| ছবি: ইলিয়াছ সুমন

চট্টগ্রামের সন্দ্বীপে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ক্যাম্পাস ও এলাকাভিত্তিক বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ‘ক্লিন টু গ্রীণ ক্যাম্পেইন’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলার চৌকাতলী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিষয়ক সংগঠন ‘বইচিন্তা’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বইচিন্তার চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসূফ আলী মামুন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ভবিষ্যতে বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক বাসুদেব চন্দ্র দাস, শিক্ষক মো. সামসুল আলম, শিক্ষক মো. ওবায়েদ উল্ল্যাহ তিতুমীর, শিক্ষক মো. আবু নাসির পনির, পিংকি মজুমদার, জোহরা ইয়াছমিন, শিক্ষক ফাহাদ চৌধুরী, ব্যাংকার মো. শোয়াইব, শিল্পী মো. শাহাদাত হোসাইন, জিহান, মুসলিম উদ্দিন বাবু, সালমান রিজভী, আদিল চৌধুরী, তামিম মাহমুদ, আরিয়ান অপু ও মো. শাকিল প্রমুখ।