প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের নামে মামলা


সংযুক্ত ছবি

চট্টগ্রামের সন্দ্বীপে মিলাদ নামের এক অটোচালকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল ৪টায় বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আনিদ্যার এলাকায় একটি ফাঁক বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি মামলা রুজু হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় মহিলা মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে । অভিযুক্ত মিলাদ (৪২) একই বাড়ির মুছা মিয়ার পুত্র। এবং বিবাহিত ও ৫ সন্তানের বাবা বলে জানা গেছে । ভিকটিমের পিতা দিনমজুর আবুল খায়ের জানান, ‘নির্জন একটি বিচ্ছিন্ন বাড়িতে জীর্ণ-শীর্ণ ঘরে তাদের বসবাস, আশেপাশে কোনো ঘর নেই। আমি ও আমার স্ত্রী বাসায় ছিলাম না। শিশুটি একা ঘরে ঘুমিয়েছিল। এ সময় প্রতিবেশী মিলাদ ঘরে প্রবেশ করে জোর করে শিশুটিকে ধর্ষণ করে।’ সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জানান, ‘অভিযুক্ত মিলাদকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।