প্রকাশ :: ... | ... | ...

হারামিয়া ইউনিয়নে ঝুঁকিপূর্ণ সড়ক, দ্রুত সংস্কারের দাবি


সংযুক্ত ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বক্তার হাটের পূর্ব পাশে অবস্থিত মোজাম্মেল হোসেন সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় স্থানীয়দের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে ও কাদার সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, অন্তত অস্থায়ীভাবে সড়কের ক্ষতিগ্রস্ত ২ থেকে ৩ ফুট অংশ দ্রুত মেরামত করা হলে জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং তাদের ভোগান্তির অবসান ঘটবে।