| ছবি: সংগ্রহীত
বর্তমান সময়ে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার, পরিচিতি এবং কার্যক্রম সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যক্তি, উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে Creative IT Corner। Creative IT Corner-এর সেবার মধ্যে রয়েছে ওয়েবসাইট তৈরি, সফটওয়্যার ও মোবাইল অ্যাপ তৈরি, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)সহ বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা। প্রতিষ্ঠানটির প্রোপাইটর মো. তানবীন ফারুক বলেন, “বর্তমান সময়ে একটি ব্যবসাকে এগিয়ে নিতে শক্তিশালী অনলাইন উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহজ, মানসম্মত ও সাশ্রয়ী ডিজিটাল সেবা দেওয়া।” তিনি আরও বলেন, “আমরা শুধু একটি ওয়েবসাইট বা বিজ্ঞাপন তৈরি করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। প্রতিটি ক্লায়েন্টের ব্যবসার প্রয়োজন ও লক্ষ্য বুঝে কার্যকর ডিজিটাল সমাধান দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ের মাধ্যমে দেশের ব্যবসা ও উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহযোগিতা করতে চাই।” Creative IT Corner ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তার ওয়েবসাইট তৈরি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিংসহ বিভিন্ন ডিজিটাল কাজে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ও নতুন নতুন সেবা যুক্ত করে দেশের উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।