প্রকাশ :: ... | ... | ...

শিশুস্বাস্থ্য সুরক্ষায় সন্দ্বীপে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’-এর প্রয়োজনীয়তা, টিকাদান কেন্দ্র ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত সময়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মারুফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা নিলয় ভৌমিক, মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার ও গাজী হানিফ, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান, সদস্য সচিব কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা। সভায় বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।