| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সন্দ্বীপ থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানে মো. আদর (১৯) নামের এক যুবককে ৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের ২ পিস ফয়েল পেপারসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।