চট্টগ্রামের সন্দ্বীপে সরকারি হাজী আবদুল বাতেন কলেজে একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ ছাত্রদলের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে এ উদ্যোগে সহযোগিতার জন্য চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা ও এবি কলেজের সাবেক ভিপি আরিফ বিল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সরকারি হাজী আবদুল বাতেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আশিকুর রহমান, কলেজ ছাত্রদল নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইমরান হোসেন অভি, আরেফিন শুভ, ইয়াসিন আরাফাত আফগানি, মো. মেহরাজ, ইকরাম হোসেন, মাহমুদুল হাসান সিফাত, রাকিব উদ্দিনসহ ছাত্রদলের নেতাকর্মীরা। আয়োজকরা জানান, কলেজে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনের শুরুতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।