প্রমোটিং রাইটস থ্রু মোবিলাইজেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (PRIME)’ প্রকল্পের আওতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ কেন্দ্রের উদ্যোগে কমিউনিটি ফোরামের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ফোরামের সভাপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আতাউল হাকিম। সভায় বক্তব্য দেন মাস্টার কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ কেন্দ্রের ব্যবস্থাপক শামসুদ্দিন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সাহেনা আকতার, মাস্টার মাধব চন্দ্র দাশ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মহিউদ্দিন, নারী প্রগতি সংঘের কমিনিউটি অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, সাংবাদিক সাইফুল ইসলাম ইনসাফ, হারামিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুনা বেগম, ইউপি সদস্য জয়নাল আবেদীন ও পারুল বেগম। সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে নারী ও জনগোষ্ঠীর অধিকার, সামাজিক সচেতনতা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কমিউনিটি ফোরামের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।