প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে ভাড়া বাসা থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে ভাড়া বাসা থেকে সুকতারা বেগম (২০) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মারুফ গোস্তামার বাড়ির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুকতারা বেগম ওই বাসায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তবে কী কারণে তিনি এ মর্মান্তিক পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুকতারা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে সন্দ্বীপ থানায় নিয়ে যায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহটি হারামিয়া ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।