প্রকাশ :: ... | ... | ...

গ্রেপ্তার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ মামলার আসামি মোস্তাফিজুর রহমানের প্রকাশ মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগীরা। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এ মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তব্যে গ্রেপ্তার মোস্তাফিজের পৃথক হামলায় আহত আবু তাহের ও স্বপন দাশ বলেন, আমরা দীর্ঘদিন ধরে মাস্টার মোস্তাফিজুর রহমানের বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি। সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমরা সবাই মিলেমিশে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। প্রসঙ্গত, গত (৩ জুন) সকালে পুরানগড় ইউনিয়নের ফকিরখীল গ্রামে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমানের প্রকাশ মাস্টারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় মাদকসহ বিভিন্ন আইনে সর্বমোট ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি একসময় লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। সেই থেকে স্থানীয়দের কাছে তিনি মাস্টার হিসেবে পরিচিত।