| ছবি: মো: আরিফুল ইসলাম বিজয়
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় (২৭ এপ্রিল) এ উপলক্ষ্যে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী ও কর্মকর্তা এবং কর্মচারীদের আয়োজনে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মৃদুল কান্তি দেবনাথ। এতে প্রধান অতিথি ছিলেন মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলামের সুযোগ্য পুত্র প্রতিষ্ঠানের সাংগঠনিক কমিটির সদস্য নাফিজ হাসান ইসলাম। আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রকৌশলী আবছার উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সানজিদা ইয়াছমিন কাঁকন, রাশেদা পারভীন, নুসরাত জাহান, রকিব উদ্দীন, ফারিয়া আরফিন, ইভানা আরফিন, প্রান্ত পুরোহিত, ইরফান উদ্দিন, টিপু সুলতান, ল্যাব এসিসট্যান্ট মৃণাল বড়ুয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষার্থী সুমাইয়া সুলতানা নাহিন, নওশাত শাহরিয়ার, শাহরিয়ার হোসেন, সিদরাতুল মুনতাহা ইকরা, দৃষ্টি সুলতানা প্রমুখ সহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা মরহুমের জীবনী বিস্তারিত আলোকপাত করেন এবং আলোচনা সভা শেষে মরহুম সিরাজুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুর রাজ্জাক।