প্রকাশ :: ... | ... | ...

সাতকানিয়ায় যুবলীগ নেতা নুরুল আলম গ্রেপ্তার


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টার দিকে সাতকানিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল আলম উপজেলার ঢেমশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের নাছির মাস্টার বাড়ির মৃত এবার হোসেনের পুত্র। পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার নুরুল আলম দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এ ছাড়াও তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে গোপনে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।