প্রকাশ :: ... | ... | ...

সাতকানিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবহন চালকসহ প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে কেরানীহাট সিটি সেন্টারের দ্বিতীয় তলায় এ ত্রাণসামগ্রী কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মোহাম্মদ ইউনুছ। প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ ইউনুচ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের আহ্বায়ক মো. নুরুল আলম কোম্পানি। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যারা এ মানবিক উদ্যোগে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এতে বিশেষ অতিথি ছিলেন, ঢেমশা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ওসমান, সিনিয়র সহ সভাপতি জাহেদ কোম্পানি, ঢেমশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাহবুব রহমান ও সাতকানিয়া উপজেলা যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মাসুম প্রমুখ।