| ছবি: সংগ্রহীত
সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতি লিমিটেডের দ্বিতীয়তম ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত কেরানীহাট সিটি সেন্টার অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন। দুপুর থেকে ভোটকেন্দ্রে সমিতির সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সমিতির উপদেষ্টা শাহ আলম জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচিতদের ফলাফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিজয়ীরা হলেন- আবুল কালাম (সভাপতি), আমিনুল ইসলাম (সহ সভাপতি), নুর রহমান মুকুল (সাধারণ সম্পাদক), দোস্ত মোহাম্মদ টিটু (অর্থ সম্পাদক) এবং কফিলুল হক মার্শাল (সদস্য), গিয়াস উদ্দিন (সদস্য) ও মোহাম্মদ সেলিম (সদস্য)। নবনির্বাচিত সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক নুর রহমান মুকুল জানান, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়াও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনে অংশ নেওয়া সদস্যরাও নতুন নেতৃত্বের কাছে সমিতির উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং পেশাগত কল্যাণে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।