প্রকাশ :: ... | ... | ...

তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত আরিফ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চলতি বছরের জুলাই মাসের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সার্কেলের (সাতকানিয়া-লোহাগাড়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম। এর আগে তিনি চলতি বছরের এপ্রিল ও মে মাসে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরষ্কৃত হন। বর্তমানে তিনি সাতকানিয়া সার্কেলের পাশাপাশি পটিয়া সার্কেলে (পটিয়া-বোয়ালখালী) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে বিশেষ অবদান, পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মো. আরিফুল ইসলাম সিদ্দিকীকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।