প্রকাশ :: ... | ... | ...

সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিস্তি উত্তোলন


সংযুক্ত ছবি

| ছবি: এমকে হামিদ

সৃষ্ট বন্যায় সারাদেশের ন্যায় উপকূলীয় অঞ্চলে এখানো প্লাবিত। বসবাসকারীদের অভাব অনটনে মানবিক সংকটে কাটাচ্ছে জীবন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে ৩মাসে ঋণের টাকা আদায় না করার নির্দেশনা প্রদান করেন। কিছু কিছু এনজিও তা কর্ণপাত না করে সরকারী নির্দশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিস্তি টাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ‎ ‎২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল কক্সবাজার মহেশখালী উপজেলার কুতুবজুমে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক ও আশা'র মাঠ পর্যায়ে কর্মীরা কিস্তি টাকা উত্তোলন করতে গিয়ে ঋণ গ্রহীতাদের সাথে কথাকাটির ঘটনায় জড়ায়। ‎ ‎এদিকে ২৩ জুলাই ‎উপজেলা সমাজসেবা কর্তৃক স্বাক্ষরিত ৪১.০১.২২৪৯.০০০.১৮.০৮৭.২৬.১১৫ নং স্মারকে সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, দুর্যোগকালীন ঋণ প্রদান ও অন্যান্য সহায়তাকরণের পাশাপাশি ক্ষতিগ্রস্থ ঋণগ্রহীতাদের কিস্তি আদায় আগামী ৩ (তিন) মাস স্থগিতকরণ করা নির্দেশ প্রদান করেন। ‎ ‎কিন্তু নির্দেশনা প্রদানের দ্বিতীয়দিন উপজেলার কুতু্বজুম মেহেরিয়া পাড়ায় ঋণের কিস্তি আদায় করতে চাপ প্রয়োগ করায় অসহায় হয়ে পড়েন ঋণগ্রস্তরা। তারা জানান ঘরে "দু'মুঠ চাউল নাই। কিস্তি হত্তুন দিয়ম। এতে স্থানীয়দের তোপের মুখে পড়ে ব্র্যাক ও আশা নামক ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠানের মাঠ কর্মীরা। ‎ ‎স্থানীয় সচেতনমহল জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি মানবিক আচরণ করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকারি নির্দেশনা মতে অনুদান নিয়ে আসার কথা! তবে তারা তা অমান্য করে কিস্তি জন্য এসে ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়কে স্বস্তি বিপরীতে মানসিক চাপ দিচ্ছে। বিষয়টির উপর দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তারা। ‎ ‎এ বিষয়ে ইসপা'র কো-অডির্নেটর আজিজ সিকদার জানান- ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে কিস্তি উত্তোলনের জন্য যাওয়া হয়েছে। সেখানে তেমন ক্ষতি হয়নি। তবে অভিযুক্ত সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ‎ ‎মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিম জানান- প্রাকৃতিক দূর্যোগে ‎ক্ষতিগ্রস্থ ব্যক্তি কারা এবং কারা নয়- তা উপজেলা প্রশাসন নির্ধারণ করবে। অমান্যকারীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।