| ছবি: নাছির উদ্দীন শীবলু
চট্টগ্রামের সীতাকুন্ডে বিনা অনুমতিতে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে এক মজুদকারীকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুর ১টায় কুমিরা ইউনিয়নের লঞ্চ ঘাট এলাকায় অবস্থিত ইউনুচ এন্টারপ্রাইজকে জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বেআইনিভাবে সিলিন্ডার মজুদ করায় মজুদদারকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন বলে জানান নির্বাহী মেজিস্ট্রেট ফখরুল ইসলাম। তিনি বলেন, অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মজুদদার কোনো প্রকার কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। প্রথমবারের মতো জরিমানা দিয়ে সর্তক করা হয়েছে। এরপর আইন অমান্য করলে উভয় দন্ডে দন্ডিত করা হবে।