প্রকাশ :: ... | ... | ...

সীতাকুণ্ডে আগুনে পুড়ল তুলার গোডাউন


সংযুক্ত ছবি

| ছবি: নাছির উদ্দীন শীবলু

সীতাকুণ্ডে আগুন লেগে পুড়ে গেছে তুলার গোডাউন। সকাল ১০ টায় শোকলাল হাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহয়তা নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস সূত্র মতে, সকাল ১০ টায় শোকলাল হাট বাজারে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস দল। এ সময় একটি তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার স্টেশন কর্মকর্তা আল মামুন । তিনি বলেন, বিদুৎ বিভ্রাট হতে আগুন লাগতে পারে। আগুনে গোডাউনে মজুদ মালামাল পুড়ে যায়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।