| ছবি: সংগ্রহীত
সীতাকুণ্ডে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা মো: মিজানুর রহমান। দিবাগত রাত ২.৩০ মিনিটে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (৫৫) বছর বয়সে তিনি মৃত্যু বরন করেন। দীর্ঘ ২৫ বছর পন্থিছিলা মাদ্রাসায় কর্মরত ছিলেন। সংসারে স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন। স্ত্রী জুবেদা আক্তার মুন্নী পেশকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। মাওলানা মিজানুর রহমান দীর্ঘ দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানান দলীয় নেতা-কর্মীরা। উপজেলা আমিরের ইন্তেকালে মাগফেরাত কামনা করেন ও দলের পক্ষ হতে শোক প্রকাশ করা হয়।