প্রকাশ :: ... | ... | ...

সীতাকুণ্ডে টিকা কার্যকম তদারকিতে স্বাস্থ্য কর্মকর্তার জোর তৎপরতা


সংযুক্ত ছবি

সারা দেশে হামের পার্দুভাব দেখা দেয়ায় টিকা কায্যক্রম তদারকিতে তৎপর বাড়িয়েছে স্বাস্থ্য কর্মকর্তা। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছেন। গত কয়েক দিনে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতন বাড়াতে উপজাতি এলাকাগুলোকে বিশেষ নজরে এনেছেন। পাহাড়ের দুর্গম এলাকা পাড়ি দিয়ে শিশুদের স্বাস্থ্যগত পরামর্শ প্রদান করছেন। উপজেলার সব শিশু কে হাম মুক্ত রাখতে প্রতিটি ইউনিয়ন ও ওর্য়াডে টিকা কায্যক্রমের গতি বৃদ্ধিতে তদারকির পাশাপাশি পরার্মশ ও স্বাস্থ্য সেবা চালিয়ে যাচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আলতাফ হোসেন। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর,সর্দি ও কাশির পাদুর্ভাব দেখা দিয়েছে। আবার এসব রোগ কে অনেকে হাম ভেবে আতংকিত হয়ে পড়ছে। তাই জনসচেতনতা ও টিকা কায্যক্রম বাড়াতে স্বাস্থ্য সহকারীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আবার ওয়ার্ড ভিত্তিক টিকা প্রদানের ক্ষেত্রে কোন ধরনের গাফিলতি আছে কিনা তা দেখতে এলাকা এলাকা গিয়ে মানুষের সাথে আলোচনা করা হচ্ছে। হাসপাতালে রোগী হার বৃদ্ধি পাওয়া হামে উপসর্গ পাওয়া রোগীদের সেবা আলেদা কর্নার চালু করেছি। এছাড়া আইসুলেশন সেন্টারে শ্বাসকষ্ট জনিত শিশুদের পর্যবেক্ষন করা হচ্ছে। বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ হামের টিকা মজুদ রয়েছে। টিকার স্বাভাবিক কর্মকান্ড চলছে। হাম উপসর্গ পাওয়া ১৭ জনের নমুনা হতে ২ জনের ফলাফলে আক্রান্ত নেই। স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশনা আসার পর ক্যাম্পেইনে টিকা কার্যক্রম চালানো হবে।