প্রকাশ :: ... | ... | ...

সীতাকুণ্ডে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা


সংযুক্ত ছবি

| ছবি: নাছির উদ্দীন শীবলু

সীতাকুণ্ডে দূর্ণীতি বিরোধী বির্তক প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুলের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা কমিটির সভাপতি মো নাছির উদ্দীন ভূইয়া সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মাওলানা নুর উদ্দিন, মো কফিল উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দূর্ণীতি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা দূর্ণীতি সম্পর্কে সচেতন হবে শিক্ষার্থীরা। সবক্ষেত্রে দূর্ণীতির বিরুদ্ধে সবাই কে সজাগ থাকতে হবে।