প্রকাশ :: ... | ... | ...

সীতাকুণ্ডে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার আয়োজন


সংযুক্ত ছবি

| ছবি: নাছির উদ্দীন শীবলু

সীতাকুণ্ড কৃষকের আগ্রহ বৃদ্ধির লক্ষে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করা হয়েছে। উপজেলা হলরুমে কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, মৎস কর্মকর্তা মোতাসিম বিল্লা, উপজেলা বিএনপির আহবায়ক ডা কমল কদর, যুগ্ম আহবায়ক মো মোরসালিন, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহাম্মদ সলু, পৌর সভা কৃষক দলের সভাপতি সার্জেন। উক্ত কংগ্রেসে ফসলে উৎপাদন বাড়াতে নানা পন্থা ও কৌশল নিয়ে আলোচনা করেন কৃষি বিদ হাবিবুল্লাহ। দিনব্যাপী অনুষ্ঠানে কৃষক কৃষাণীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।