| ছবি: নাছির উদ্দীন শীবলু
সীতাকুণ্ড উপজেলার প্রসূতি মায়েদের বিনামূল্যে ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল রোগী কল্যাণ সমিতি এবং প্যাসিফিক জিন্স পরিচালনাধীন মো. নাছির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। হাসপাতাল কনফারেন্স হলে রোগী কল্যাণ সমিতির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সমিতির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মো. নাছির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানভীর। এসময় উপস্থিত ছিলেন পেসিফিক জিন্সের এজিএম মো. আবেদিন আল মামুন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, হিসাবরক্ষক গনিউল হক, মেহেদী হাসান, ট্রাষ্টের পক্ষে মো: ইলিয়াছ হোসেন,মো: এমরান হোসেন রাকিব ও ইয়াছিন আরাফাত সহ হাসপাতালের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত প্রসূতি মায়েরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসলে সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে।