| ছবি: নাছির উদ্দীন শীবলু
সীতাকুণ্ড ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ অভিযানের অংশ হিসেবে বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করেছে মুরাদপুর ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এজাহার মেম্বার,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মহররম আলী, সাধারণ মোস্তাফিজুর রহমান হিরু, ৭ নং ওয়ার্ডের সভাপতি মোরশেদ হোসেনসহ সানেতাকর্মীরা। কর্মসূচীর সময় চেয়ারম্যান বলেন, সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ২৫ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সেই কর্মসূচী পালনের লক্ষে দেশব্যাপী বক্ষ রোপন শুরু হয়। তাই প্রতিটি এলাকায় পতিত জায়গায় চারা লাগিয়ে জলবায়ু রক্ষায় কাজ করতে হবে।