প্রকাশ :: ... | ... | ...

সীতাকুণ্ডে বৈশাখে খেলা ঘরে সংগীত প্রেমীদের আড্ডা জমেছে


সংযুক্ত ছবি

দিনভর নানা আয়োজনে জমে উঠে বৈশাখ। মঙ্গল শোভাযাত্রায় বৈশাখী উৎসবের সূচনা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত শোভা যাত্রায় অংশ নেয় বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা,শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আয়োজনে ছিল পান্তা ইলিশ, নাচ,গান ও মেলা। এছাড়া বাংলার ঐতিহ্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে বৈশাখ উদযাপিত হয়। বেলা শেষে ইপসা কিন্ডারগার্টেন স্কুলে সাংস্কৃতিক ব্যাক্তিদের গল্প ও আড্ডা জমায় মেঘল্লা খেলা ঘর আসর। অনুষ্ঠানের পাশাপাশি শিশু কিশোরদের অংশ গ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনের সদস্যরা। প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাকারী মধ্যে বিজয়ী পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গল্পকার দেবাশীষ ভট্টাচার্য, প্রবীণ ও বাংলাদেশ বেতারের গুণীশিল্পী প্রদীপ চৌধুরীসহ স্থানীয় শিল্পীরা।