চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম আজ শুক্রবার বিকেলে সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেছে। এ সময় মডেল থানার পক্ষ হতে পুলিশ সুপারকে ফুল দিয়ে বরন করে নেন ওসি মহিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা। পরিদর্শনকালে আইন-শৃঙ্খলার বিভিন্ন নির্দেশনা প্রদান করেন নবাগত পুলিশ সুপার। অন্যদিকে, জঙ্গল ছলিমপুর পরিদর্শন সন্ত্রাস নির্মূলে আইন শৃংখলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেনশা প্রদান করছেন।