প্রকাশ :: ... | ... | ...

সীতাকুন্ডে আগুনের ঘটনায় আইনি পদক্ষেপ শুরু


সংযুক্ত ছবি

| ছবি: নাছির উদ্দীন শীবলু

চট্টগ্রামের সীতাকুন্ডে বনের জায়গা দখলে সংরক্ষিত উপকূলীয় বনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২২ এপ্রিল গুলিয়াখালী বিচ এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় সাধারন ডায়রি করেছে বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায়, গুলিয়াখালী সমূদ্র সৈকতকে দর্শনীয় স্থান ঘোষনার পর থেকে কতিপয় দখলদার বনের জায়গা দখলে মেতে উঠে। গাছ কেটে আগুনে পুড়িয়ে ধংস করছে উপকূলীয় বন। ধারবাহিক ঘটনা হিসেবে রাতে আধাঁরে বনের ভেতর আগুন ধরিয়ে দেয়। দখলদারের দেয়া আগুনে বনের প্রায় ২ হাজার গাছ নষ্ট হয়েছে। পর্যটন শিল্প ঘোষনার পর থেকে একাট চক্র বাগানের ভেতর খামার করার পায়তারা শুরু করেছে। এ চক্রটি দীর্ঘ বছর বনের জায়গা দখলে নিয়ে কয়েক একর জায়গার উপর ঘের বানিয়ে রেখেছে। এখন বনের আরও জায়গা দখল করতে আগুন দিতে পাওে বলে ধারনা করা হচ্ছে বলে জানান উপকূলীয় বনের বন কর্মকর্তা রনি আহাম্মেদ। তিনি বলেন,‘ গুলিয়াখালী বিচ সংলগ্ন এলাকায় গভীর বনে দেয়া আগুনে বিভিন্ন প্রজাতির উপকূলীয় গাছ নষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরে এক দখলদার বনের জায়গা ঘের বানিয়ে দখলে নিয়েছে। দখলকৃত জায়গার বিস্তার ঘটাতে বনে আগুন দিয়েছে। প্রাথমিক তদ্বন্তে আগুন দেয়ার বহু নমুনা দখলদারের দখলকৃত জায়গাতে পাওয়া গেছে। মাছ চাষে বনের ডালপালা ঘেরে মধ্যে দিয়ে রাখে। গত ২৫ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে । খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।