চট্টগ্রামের সীতাকুন্ডে বনের জায়গা দখলে সংরক্ষিত উপকূলীয় বনে আগুন দেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গুলিয়াখালী সমূদ্র সৈকতে ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত সন্দেহের তীর পাশ্ববর্তী জায়গার মালিকের উপর পড়েছে। এ ঘটনায় আইনি নিতে যাচ্ছে বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায়, গুলিয়াখালী সমূদ্র সৈকত ঘোষনার পর থেকে কতিপয় দখলদার বনের জায়গা দখলে মেতে উঠে। গাছ কেটে আগুনে পুড়িয়ে ধংস করছে উপকূলীয় বন। ধারবাহিক ঘটনা হিসেবে রাতে আধাঁরে বনের ভেতর আগুন ধরিয়ে দেয়। দখলদারের দেয়া আগুনে বনের প্রায় ২ হাজার গাছ নষ্ট হয়েছে। পর্যটন শিল্প ঘোষিত হওয়ায় জায়গা দখলে গাছ নষ্ট করতে বনে আগুন দিয়েছে বলে জানান উপকূলীয় বনের বন কর্মকর্তা রনি আহাম্মেদ। তিনি বলেন,‘ গুলিয়াখালী বিচ সংলগ্ন এলাকায় গভীর বনে দেয়া আগুনে বিভিন্ন প্রজাতির উপকূলীয় গাছ নষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরে এক দখলদার বনের জায়গা ঘের বানিয়ে দখলে নিয়েছে। দখলকৃত জায়গার বিস্তার ঘটাতে বনে আগুন দিয়েছে। প্রাথমিক তদ্বন্তে আগুন দেয়ার বহু নমুনা দখলদারের দখলকৃত জায়গাতে পাওয়া গেছে। মাছ চাষে বনের ডালপালা ঘেরে মধ্যে দিয়ে রাখে। অপরাধাীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ আইনি পদক্ষেপ হবে।