চট্টগ্রামের সীতাকুন্ডে জামালপুর গ্রামী বিজয় এক্সেপ্রেস ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়ে কিশোরের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০ টায় কলাবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে। কিশোর ফয়সাল (১৬) মিঠাময় কিশোরগঞ্জের বশির মিয়ার ছেলে। রেল ফাঁিড়র সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে জামাল পুর যাওয়ার পথে বিজয় এক্সেপ্রেস ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়ে কিশোর। এ ঘটানাটি স্থানীয়দের মারফতে জানতে পেরে ঘটনাস্থল হতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদ্বন্ত মরদেহটি জেলা রেলওয়ে থানায় হস্তান্তর হয়েছে বলে জানান দিপেন দেওয়ান। তিনি বলেন,‘ অসাবধানতাবশত ট্রেনের উপর থেকে পড়ে যায়। শরীরের মারাক্তক জখম রয়েছে, মাথায় পছন্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরনে মৃত্যু হয়।