প্রকাশ :: ... | ... | ...

সীতাকন্ডে প্রসুতির মৃত্যুৱ ঘটনায় তোলপাড়


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সীতাকুন্ডে অপারেশনের সময় এক প্রসুতির মৃত্যু হয়েছে। বিকেল ৫টায় পৌনসভারস্থ মর্ডান হাসপাতাল নামের বেসরকারী প্রতিষ্ঠানে ঘটনা ঘটে। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ না থাকলেও ব্যাপক সমালোচিত হচ্ছে। এম বি বি এস ডাক্তার দ্বারা অপারেশন সম্পন্ন করায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে মিরশ্বরায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৭ ওয়ার্ডে বাসিন্দা সুপ্তা বেগম মর্ডান হাসপাতালে ভর্তি হয়। চেকআপ শেষে অবস্থা গুরুত্বর জানিয়ে অপরেশানের পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। প্রসুতি ও নবজাতকের সুস্থতার কথা ভেবে পরামর্শ মোতাবেক অপরেশনে অভিবাবকরা রাজি হলে অপরাশেন কার্যক্রম চালায় ডাক্তার। অপরেশন চলাকালে রোগীর অবস্থা আশংকাজনক হয়ে উঠে। এক পর্যায়ে ভূল চিকিৎসায় অতিরক্তি রক্তক্ষরনে প্রসুতির মৃত্যু ঘটে। প্রসুতি মায়ের মৃত্যুর পর সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝঁড় উঠে। অভিযোগ রয়েছে, প্রসুতির সাধারন প্রসব সম্ভবনা থাকা সত্বে অপরেশন করা হয়। অনভিজ্ঞ ও সাধারন মানের ডাক্তার আফরোজা তালুকদার দ্বারা অপরেশন করে। এই ডাক্তার হাসপাতালের শেয়ার হোল্ডার হয়ে সকল মহিলা রোগের ডাক্তার হিসেবে কর্তব্যরত। ইতিপূর্বে ভূল চিকিৎসায় বহু রোগীর জীবন সংকটাপন্নে ফেলে দেয়। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত হওয়ায় আইনি পদক্ষেপে গ্রহন করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয় না। পেইজবুক গ্রুপ পেইজে ভোক্তভোগী শাহরিয়ার মিজান উল্লেখ করেন, ডাক্তার আফরোজা তালুকদারের পরামর্শে একই পরীক্ষা-নিরিক্ষা একাধিকবার করিয়েছেন। পরর্তীতে অপর ডাক্তারের সেবা নিতে গেলে তাঁর বানিজ্যিক ছলছাতুরী ধরা পড়ে। তবে হাসপাতালের বিরুদ্ধে আনিত সকল অভিযোগকে অস্বিকার করেন মর্ডান হাসপাতালের পরিচালক খালেদ মোশারফ। তিনি বলেন,‘ রোগীর কার্ডিয়াক সমস্যা থাকায় প্রেসার কমে যায়। পরে রোগীকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে পথে মৃত্যু হয়েছে। এদিকে, হাসপাতাল আইন অমান্য করে দীর্ঘদিন ধরে মুনাফা নির্ভরতায় হাসপাতালের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অভিজ্ঞ ও দজ্ঞ নার্স রাখা হয় না। ভর্তি রোগীর ক্ষেত্রে নির্ধারীত আসনের অতিরিক্ত আসন বসিয়ে ব্যবসা করছে। জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পার্কি সরকারী রাস্তাকে পার্কিং বানিয়ে রেখেছে। বিধানে নিষেধ থাকা সত্বে বাসাভাড়িতে পরিচালিত হচ্ছে হাসপাতাল। এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন সাজিদুর রহমান বলেন,‘ বেসরকারী হাসপাতাল পরিচালনায় সকল নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। কোনো হাসপাতাল তা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।