প্রকাশ :: ... | ... | ...

সীতাকুণ্ডে দৈনিক দেশের কথার সৌজন্যে বর্ষা বরণ ও ফল উৎসব অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: নাছির উদ্দীন শীবলু

চট্টগ্রামের সীতাকুণ্ডে আঞ্চলিক দৈনিক দেশের কথা পত্রিকার সৌজন্যে বর্ণাঢ্য বর্ষা বরণ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় পৌরসভা বাজারস্থ সেঞ্চুরি ট্রাভেলস-এ আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে দেশের কথা পাঠক ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর। এছাড়াও উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, উপজেলা জন্মাষ্টমী কমিটির সাধারণ সম্পাদক সুনন্দ ভট্টাচার্য সাগর, পৌরসভা কৃষক দলের সাধারণ সম্পাদক আকাইদুল ইসলাম ডালিম, পৌর সদর দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোবারক, সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক জাহাঙ্গীর, পৌরসভা ছাত্রদলের সভাপতি ইসমাঈল সিরাজী, ছাত্রদল নেতা কামরুল ইসলাম বাবলু, মুরাদপুর ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম, ব্যবসায়ী সেলিম উদ্দিন, আলম, প্রধান শিক্ষক নুর নেওয়াজ, বাজার কমিটির সদস্য জসিম উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়নের সাবেক সদস্য সেলিম উদ্দিন এবং প্রকৌশলী কামরোদ্দৌজা। প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান বক্তা জহুরুল আলম জহুর বলেন, “পত্রিকা সমাজের আয়না হিসেবে কাজ করে। তাই সংবাদকর্মীদের আয়নার মতোই স্বচ্ছ ও নিরপেক্ষ থাকতে হবে। দেশের কথা পত্রিকার কর্মীরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। পত্রিকাটির পথচলা আরও সুদৃঢ় ও সফল হোক।” অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অতিথিরা বর্ষা বরণ ও ফল উৎসবের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।