প্রকাশ :: ... | ... | ...

সীতাকুন্ডে আবারো গৃহবধুর গলায় ফাঁস


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সীতাকুন্ডে ২৪ ঘন্টার ব্যবধানে আবারো গলায় ফাঁস লাগানো গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত ৮ টায় পৌরসভার নলুয়াপাড়ার গ্রাম হতে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধুর শিরিনা আক্তার (২০) নলুয়া পাড়ার শাহিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়াপাড়ার ফছিউল আলমের বাড়ির শাহিন ও সৈয়দপুরের বাসিন্দা শিরিনার বিয়ে হয়। বিয়ের পর হতে স্বামী-স্ত্রীর সাথে মনমালিন্য চলতে থাকে। এমতবস্থায় মোবাইল ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষন দরজা বন্ধ পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে গৃহ বধুর গলায় ফাঁস লাগানো দেখতে পায়। পরে পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় সাবেক কমিশনার নুরুল হুদা মিন্টু। এ বিষয়ে মডেল থানার ওসি তদ্বন্ত আলমগীর হোসেন বলেন,‘ গৃহবধুর গলায় ফাঁস লাগানোর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদ্বন্তে মরদেহ মর্গে পাঠানো হবে। তদ্বন্ত কার্যক্রম শেষে মৃত্যুর কারন জানা যাবে বলে জানান তিনি।