| ছবি: দৈনিক দেশের কথা
সীতাকুন্ডে নামধারী পর্যটকরা আল আমিন হোটেল রেস্তোরায় হামলার চেষ্টা চালিয়েছে। সকাল ১০ টায় পৌরসদর বাজারে দিদার মার্কেটে ঘটনাটি ঘটে। এ সময় সাংবাদিককে ভিডিও ধারনে বাঁধা প্রদান করে দুস্কৃতিকারী পর্যটকরা। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা হতে আগত প্রায় ২’শ পর্যটক নাস্তার অযুহাতে আল আমিন হোটেলে প্রবেশ করে। হোটেলে প্রবেশ করেই টয়লেট ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিবতনের ব্যস্ত হয়ে পড়ে। তাদের প্রয়োজনীয় কাজ সেরে নাস্তা না করে সবাই বের হয়ে যায়। নাস্তার অডারের কথা বলার সাথে মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য সিসি ক্যামরা ধারনের অভিযোগ তোলে। পরে জোরপূর্বক সিসি ক্যামরার ফোটেস দেখে পর্যটকরা বের হয়ে যায় বলে জানান আল আমি হোটেলের মালিক মো আজাদ। তিনি বলেন,‘ নাস্তার করার নামে পর্যটকরা হোটেলের ঢুকে ইচ্ছেমাফিক হোটেলের টয়লেট, টিসু ও বেসিন ব্যবহার করেছে। তাছাড়া মেয়ে পর্যটকরা খোলা মেলা পরিবেশে পোশাক পরিবর্তন করে। পুরো এক ঘন্টা থেকে সব সুবিধা নিয়ে নাস্তা করা ছাড়া বের হয়ে যায়। নাস্তার অডার নিতে যাওয়ায় উল্টো সিসি ক্যামরায় মেয়েদের পোশাক পরিবর্তনের ভিডি ধারনে অভিযোগ তুলে। এ সময় তারা হোটেলের ক্যাশে লুটে নিতে চেয়েছিল। ব্যবসাৱ খাতিৱে বহুকিছু মুখ বুঝে সহ্য কৱতে হচ্ছে। এদিকে, সংঘঠিত ঘটনার কারন অনুসন্ধানে হোটেলের ভিডিও ধারনের করতে গেলে পর্যটকরা স্থানীয় সাংবাদকর্মী নাছির উদ্দিনকে বাঁধা প্রদান দেয়। এক পর্যায়ে পর্যটকরা ক্যামরা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। আগত পর্যটকরা ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী দাবী করলেও তা প্রমানে ব্যর্থ হয়েছে।