প্রকাশ :: ... | ... | ...

জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস


সংযুক্ত ছবি

| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘জাগৃতি’র উদ্যোগে আয়োজিত জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গোমতী ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে দলটি। আজ বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার একমাত্র ও জয়সূচক গোলটি করেন চট্টগ্রাম কিংসের ফুটবলার বেনজামিন। পুরো ম্যাচে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন বিজয়ী দলের ৯৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জমির। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচসেরার হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, জাগৃতির সিনিয়র সদস্য এস. এম. মঈনুদ্দিন। জাগৃতির সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাফেজ মোহাম্মদ মহিউদ্দীন আরিফ। এ সময় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছাত্রনেতা তকিবুল হাসান চৌধুরী তকি, আয়োজক উপকমিটির সদস্য আবদুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম, মো. রাশেদ, সেলিম উদ্দিন রিয়াজ, মো. রুবেলসহ সংগঠনের কার্যনির্বাহী সংসদের সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ২২ মে (শুক্রবার) টুর্নামেন্টের মহাড়ণ বা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী এই চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস ও পতেঙ্গা যুব ফুটবল সংঘ।