| ছবি: সংগ্রহীত
শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট হাধুরখীল এলাকার একটি মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।