প্রকাশ :: ... | ... | ...

হাটহাজারীতে জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন


সংযুক্ত ছবি

| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের বিরুদ্ধে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ দিদারুল আলম নামে এক ব্যবসায়ী। গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। মোহাম্মদ দিদারুল আলম উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাঁচা মিয়া হাজীর বাড়ির হাজী মোহাম্মদ আলী প্রকাশ খুইল্যা মিয়া সওদাগরের পুত্র। তিনি বক্তব্যে বলেন, আজ আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি বলেই আপনাদের মুখোমুখি হয়েছি। গত ১৭ জুলাই শুক্রবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুর বাজার এলাকায় অবস্থিত আমার নিজস্ব দোকান পুনর্নির্মাণ কাজ করতেছিলাম। হঠাৎ কিছু সংখ্যক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালাতে আসে। ভয়ে আমরা সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচি। পরক্ষণেই গালিগালাজ করতে করতে তেড়ে আসে আমাদের প্রতিপক্ষ মৃত নোয়া মিয়ার সন্তান ওবায়দুল আকবর এবং ওবায়দুর রহিম। আমার মৌরসি জায়গার উপর আমার মরহুম পিতা কর্তৃক ৯০ দশকে নির্মিত দোকানের বর্তমানে সংস্কার কাজে তারা বাঁধা দেয় এবং তাদের সাথে এলাকার উচ্ছৃঙ্খল কিছু লোক যারা জায়গা জবর-দখল ও মামলা বাণিজ্য এবং নানা ধরণের সন্ত্রাসী কাজে লিপ্ত এমন কয়েকজনকে তাদের সঙ্গী করে ওবায়দুল আকবরের বড়পুত্র একরাম হোসেন রুবেলও এই জবরদখলে ছিলো। আমি নিরুপায় হইয়া জাতীয় জরুরী কল সেন্টার ৯৯৯ নাম্বারে ফোন করি। হাটহাজারী মডেল থানা পুলিশ জরুরী ফোন নাম্বার হতে প্রাপ্ত তথ্য এবং থানায় আমার দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে, কিন্তু তখন অভিযুক্তরা পালিয়ে যায়। তারা আজ অবধি আমার মৌরসি সম্পত্তির উপরে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমি আশঙ্কা প্রকাশ করছি প্রতিবাদ করতে গেলে তাদের দ্বারা যে কোন সময় আমরা হামলার শিকার হতে পারি। এজন্য আমার অভিযোগটি আমলে নিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। এমতাবস্থায় আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, বাংলাদেশ পুলিশ প্রধান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, হাটহাজারী ইউএনও, হাটহাজারী মডেল থানার ওসি ও র‍্যাব-৭ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সংস্থার নিকট আমি ও আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবী জানাই।