শিরোনামঃ

রাজস্থলীতে  নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রাজস্থলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার  শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নওশাদ খান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম, রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক উজ্বল মুৎসুদ্দি প্রমুখ।

উদ্বোধনী সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউএনও ইউছুপ হাসান  প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের ঘোষিত সিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ প্রতিযোগিতা শুরু হবে। এতে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL