রাঙামাটির লংগদুতে বিশেষ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বগাচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—বগাচত্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (২৫), পিতা আরজ আলী এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহিম (২৮), পিতা মৃত শাহ আলম। পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বগাচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের দাবি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে সম্ভাব্য নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। লংগদু থানা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটির লংগদু উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) এবং শহিদুল (২৩) নামে এক...
রাঙ্গামাটির লংগদুতে লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল...
রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের সদস্য...
রাঙামাটির লংগদুতে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু...

নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে আটক ২ যুবক

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। ...

লংগদুতে দুর্গম এলাকার মানুষের জন্য সেনাবাহিনীর ৭০০ রোগীকে দিলেন ফ্রি চক্ষু চিকিৎসা

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।...

দাবানলে পরিণত হওয়ার আগেই নিয়ন্ত্রণে আগুন, গাঁথাছড়ায় প্রশংসায় ভাসছে লংগদু জোন

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় আজ (০৩ আগস্ট ২০২৬) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির...

লংগদুর সেগুন বাগানে অটোচালককে কুপিয়ে অর্থ লুট, আতঙ্কে স্থানীয়রা

রাঙামাটির লংগদু উপজেলায় দিনদুপুরে এক অটোচালককে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে আনুমানিক দুই লাখ টাকা...

"মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ; রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুর গ্রেপ্তার, তদন্ত চলছে"

রাঙামাটির লংগদুতে গৃহবধূ আছিয়া আক্তার (১৮)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী তাঁকে মারধর করে মুখে...